আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জুর হত্যার প্রধান আসামি গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৬ জুন, ২০২৫
নাটোরের লালপুরে পৌর আওয়ামী লীগ নেতা ও লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার (১৫ জুন) ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ সোমবার দুপুরে তাকে আদালতে তোলা হয়।
গ্রেফতারকৃত হাসান আলী টুমন লালপুরের শিবপুর খাঁপাড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গত বছরের ৩০ মে রাত দশটার দিকে নাটোরের লালপুর উপজেলার আজিম নগর রেলস্টেশনের পাশে একটি চায়ের স্টলে আড্ডার সময় কয়েকজন দুর্বৃত্ত মনজুর রহমান মঞ্জুর মাথায় এবং পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।
পরে ওই বছরের ২ মে নিহত মুনজুর রহমানের ভাই ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে হত্যামামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করলেও প্রধান আসামি টুমন পালিয়ে ছিল। পরে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.