আজ
|| ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি
গণফোরামের সভাপতি মোস্তফা মোহসিন মন্টু মারা গেছেন
প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২৫
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরামের সভাপতি মোস্তফা মোহসিন মন্টু মারা গেছেন। রোববার (১৫ জুন) বিকেল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মোস্তফা মহসিনের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গত বছরের ৩০ নভেম্বর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে গণফোরাম। ইমেরিটাস সভাপতি হন ড. কামাল হোসেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.