আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
ঢাকায় র্যাবের পোশাক পরে কোটি টাকার ছিনতাই, তদন্তে পুলিশ
প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২৫
রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পরে এক কোটি আট লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ জুন) সকাল ৮টা ৫২ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর পরিবেশক বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম জানান, টাকা নিয়ে যাওয়ার পথে একটি কালো রঙের মাইক্রোবাসে আসা ছিনতাইকারীরা র্যাবের পোশাক পরে আচমকা মোটরসাইকেল থামিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়। তাদের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল।
ভুক্তভোগীরা জানান, নগদের পরিবেশক প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিষ্ঠানের মালিকের বাসা থেকে এক কোটি আট লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। এ সময় উল্টোদিক থেকে আসা একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলের পথরোধ করে। মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে র্যাবের জ্যাকেট পরে থাকা অবস্থায় ব্যাগটিকে টার্গেট করে একজনকে ‘ধরে ফেলে’, কিন্তু পরে তারা নিজেরাই ব্যাগ নিয়ে চলে যায়।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ব্যাগটি নিয়ে দৌড়ানো এক ব্যক্তিকে র্যাবের পোশাক পরা আরও দু’জন দৌড়ে গিয়ে ধরে ফেলে। একপর্যায়ে তারা সবাই ব্যাগ নিয়ে মাইক্রোবাসে ওঠে এবং দ্রুত স্থান ত্যাগ করে। সিসিটিভি ভিডিও বিশ্লেষণে দেখা গেছে ছিনতাইকারীদের হাতে একটি ছোট আগ্নেয়াস্ত্রও ছিল।
এই বিষয়ে শনিবার দুপুরে র্যাব-১ এর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যদি প্রমাণ হয় যে ছিনতাইকারীরা র্যাব সদস্য, তবে তারাও ছাড় পাবে না। অনেকেই র্যাব বা পুলিশের পোশাক পরে অপরাধ করছে, তারা কেউই রেহাই পাবে না।
ঘটনার তদন্ত শুরু করেছে ডিএমপি এবং র্যাব যৌথভাবে। সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে, এবং গাড়ির নম্বর ট্র্যাক করার কাজ চলছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.