আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
মরিচ খেতে গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২৫
সুনামগঞ্জে মরিচ খেতে পাওয়া গেছে একটি তাজা গ্রেনেড। খবর পেয়ে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। গতকাল দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ ক্যাম্প থেকে একটি সেনা দল গিয়ে সেটি নিষ্ক্রিয় করে। বৃহস্পতিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ এলাকার সাব্বির আহমদের মরিচ খেতে গ্রেনেডটি পাওয়া যায়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে কৃষক সাব্বির আহমদ নিজের মরিচ খেতে কাজ করার সময় গ্রেনেড সদৃশ একটি ধাতব বস্তু দেখতে পেয়ে এলাকার লোকজনকে দেখান। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ তাৎক্ষণিক সেনাবাহিনীকে অবহিত করে। গতকাল দুপুরে শান্তিগঞ্জ সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি পরীক্ষা করে নিশ্চিত হয় এটি সক্রিয়।
পরে নিরাপদ স্থানে নিয়ে সেটি নিষ্ক্রিয় করে।
শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল আল হোসাইন বলেন, ‘গ্রেনেডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা স্বাধীনতাযুদ্ধের সময় ব্যবহৃত হতে পারে। এটি হয়তো মাটির নিচে এত দিন চাপা ছিল, অথবা অন্য কোথাও থেকে কেউ এনে এখানে রেখেছে। তবে পুলিশ সময়মতো আমাদের জানানোয় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.