আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
ছুটি শেষে কর্মস্থলে ফিরতে যাত্রীদের নিজস্ব বাস দিলো নাটোর পুলিশ
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৫
ঈদের ছুটি শেষে নাটোরের শতাধিক কর্মজীবীদেরকে নিজ কর্মস্থলে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন জেলা পুলিশ। শুক্রবার (১৩ জুন) দুপুর পৌনে চারটার দিকে শহরের বড়হরিশপুর বাস টার্মিনাল থেকে দুটি বাসযোগে শতাধিক যাত্রীকে বিনা ভাড়ায় ঢাকায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করে পুলিশ।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ঢাকায় বিভিন্নস্থানে কর্মরত ব্যক্তিরা ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে যানবাহন না পেয়ে বিপাকে পড়েন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে পুলিশের দুটি নিজস্ব বাসযোগে প্রায় শতাধিক যাত্রীকে বিনা ভাড়ায় ঢাকার গাজীপুরে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। জেলা পুলিশের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ সুপার।
এদিকে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কর্মস্থলে ফিরতে পারা যাত্রীরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.