আজ
|| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
দেবিদ্বারে ট্রাফিক পুলিশকে মারধর : বাসচালক আটক, গাড়ি জব্দ
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৫
কুমিল্লার দেবিদ্বারে সড়কের মাঝখানে গাড়ি রেখে যাত্রী উঠাতে বাধা দিলে ট্রাফিক পুলিশকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিশা গাড়ির চালক ও সহকারীর বিরুদ্ধে।
এ ঘটনায় চালককে আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২জুন) সন্ধ্যা ৭টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ট্রাফিক পুলিশ সদস্য রেজাউল করিম পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ সময় স্থানীয়রা তিশা বাসচালক তৈয়ব আলীকে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিশা গোল্ডেন বাস সার্ভিসের বাস পুলিশ হেফাজতে নিয়ে যায়। তখন গাড়িতে থাকা ঢাকাগামী প্রায় অর্ধশত যাত্রী গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়ে। পরে পুলিশের পক্ষ থেকে তিশার মালিকপক্ষের সঙ্গে কথা বলে অন্য একটি বাসের ব্যবস্থা করে দেওয়া হলে যাত্রীরা প্রায় ২ঘন্টা পর ওই গাড়িতে গন্তব্যে যাত্রা শুরু করেন।
এ বিষয়ে দেবিদ্বার সার্কেল এএসপি মো. শাহিন মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, পুলিশ সদস্যের গায়ে হাত তোলার অভিযোগে চালককে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে। যাত্রীদের সুবিধার্থে অপর একটি বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.