ট্রেনের টিকিট কালোবাজারি, যাত্রী হয়রানি বন্ধে সেনাবাহিনী আকস্মিক অভিযান চালিয়েছে দিনাজপুর রেলস্টেশনে।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যার দিকে দিনাজপুর রেল স্টেশনে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে যাত্রীদের ট্রেনের টিকেট নিয়ে কোন হয়রানি কালোবাজারি খপ্পরে কেউ পড়েছে কিনা খোঁজখবর নেন।
দিনাজপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানজীদ আহমেদ ও ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাসুদ আলমের নেতৃত্বে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ সময় ক্যাপ্টেন তানজিত আহমেদ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জনগণের স্বার্থ শান্তি রক্ষায় যেকোনো সময় সেনাবাহিনী পাশে থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com