আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ আটক ২
প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২৫
নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ ২ জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১০ জুন) রাতে উপজেলার নবীগঞ্জ রসুলবাগ এলাকার মাদক কারবারি গাজীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন, বন্দরের বাড়ইপাড়া এলাকার নূর আলম ও তল্লা এলাকার পাপ্পু। এসময় রামদা, বগি, চাইনিজ কুড়াল, ছুরিসহ ৩ পুরিয়া হেরোইন, ৬৭ পিছ ইয়াবা, ১০টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৫১ টাকা জব্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সাদ্দাম মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.