আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২৫
সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে মো. মাহিম (১৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটক চট্রগ্রামের বায়েজিদ থানার শহীদপাড়া এলাকার মো. জামিল মিয়ার ছেলে।
বুধবার (১১ জুন) দুপুর ১টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে মাহিমসহ ৪০ জনের একটি টিম বাসে করে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে মাহিমসহ বাসের কয়েকজন মিলে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নামে। এক পর্যায়ে মাহিম স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সাথে থাকা লোকজন এবং স্থানীয়রা ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, দুপুরের দিকে জাফলং জিরোপয়েন্টে পানি থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামে। এ সময়, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.