কালশীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, হাতে ছিল হাতকড়া
প্রকাশের তারিখঃ ১০ জুন, ২০২৫
রাজধানীর কালশীতে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার হাতে ছিল হাতকড়া। নিহতের নাম রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি।
আজ মঙ্গলবার (১০ জুন) ভোরে মিরপুর ১১ নম্বর সেক্টরের বি ব্লকের মিল্লাত ক্যাম্প এলাকায় মিলে ওই যুবকের মরদেহ।
স্থানীয়রা জানান, ভোরে মিল্লাত ক্যাম্পের একটি গলিতে পায়ে গামছা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। নিহত যুবক সেই ক্যাম্পেরই বাসিন্দা বলে জানান স্থানীয়রা।
অপরদিকে, নিহতের স্বজনরা জানান, স্থানীয় বিহারী ক্যাম্পের কয়েকজনের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে আগে থেকেই দ্বন্দ্ব ছিল সানির। এর আগেও কয়েকবার তার উপর হামলা হয়।
পুলিশের ধারণা, মাদক ব্যবসা আর পূর্ব-শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া নিহতের নামে একাধিক মামলা আছে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনীটি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com