আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
কোরবানি দিতে না পারা দেড় হাজার পরিবারে বিএনপি নেতার মাংস উপহার
প্রকাশের তারিখঃ ৮ জুন, ২০২৫
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য শাহীদুল ইসলাম চৌধুরীর পক্ষ থেকে দেড় হাজার মানুষের মাঝে কোরবানির গরুর উপহার দেওয়া হয়েছে।
রবিবার (৮ জুন) বিকেলে উপজেলার সাহেরখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার কোরবানি দিতে না পারা পরিবারের মাঝে এসব কোরবানির মাংস উপহার দেওয়া হয়।
জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ৯ টি গরু জবাই করা হয়। এরপর মাংসগুলো কেটে পেকেট করে বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়েছে।
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঈদ সবার জন্য। যাদের কোরবানির সামর্থ আছে তাদের, যাদের সামর্থ নেই তাদেরও। আমার পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারো এমন আয়োজন করেছি। ৯ টি গরু জবাই করে প্রায় দেড় হাজার পরিবারকে মাংস উপহার দিয়েছি। প্রায় ৪ হাজার ৫০০ কেজি মাংস উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.