আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ নিয়ে সেনাবাহিনী
প্রকাশের তারিখঃ ৮ জুন, ২০২৫
টানা ভারি বর্ষণে সিলেট অঞ্চলের অনেক এলাকা প্লাবিত হওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ আশ্রয় নিয়েছেন স্থানীয় বিদ্যালয়ে।
ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৭ জুন) বানিয়াচং, হবিগঞ্জ আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনী ৩৪ জন সনাতন ধর্মাবলম্বীসহ মোট ১২০ জন বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার বিতরণ করে।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে ১৭ পদাতিক ডিভিশনের এই মানবিক উদ্যোগ নেয়া হয়।
সেনাবাহিনী জানিয়েছে, এটি শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ও সহমর্মিতার প্রতীক।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.