চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী কর্তৃক সাংবাদিক গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৮ জুন, ২০২৫
পাবনার ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে 'দৈনিক আমার সংবাদ' পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি ও এশিয়ান টিভির ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামকে (শফিক) গ্রেফতার করলেন ভাঙ্গুরার সেনাবাহিনী।
বৃহস্পতিবার ৬ই জুন ভাঙ্গুরা উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুরা গ্রামের খোকন আলী ভাঙ্গুরা সেনাবাহিনী ক্যাম্পে চাঁদাবাজির অভিযোগে প্রেক্ষিতে শফিকুল ইসলাম সাংবাদিককে আটক করে। সে কুমড়াডাঙ্গা গ্রামের মৃত চাঁদ আলী পুত্র।
অপরজন হল সুজন আহমেদ 'দৈনিক প্রভাতী' পাবনা জেলা প্রতিনিধি হারো পাড়াগ্রামের মৃত আবুল হোসেনের পুত্র।
খোকন আলী সে ভিজিএফ এর চাল পাবলিকের কাছ থেকে ক্রয় করে আনার সময় দুইজন সাংবাদিক তাদেরকে আটক করে। তার নিকট থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে খোকন ১৬ হাজার টাকা তাদেরকে চাঁদা দেয়। এই মর্মে খোকন আলী ভাঙ্গুরা সেনাবাহিনী ক্যাম্পে দুইজন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত একটি অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শফিক সাংবাদিককে আটক করা হয়। সে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাবনা তিন এলাকার এমপি জনাব মোঃ মকবুল হোসেন সাহেবের বড় ছেলের গোলাম হাসনাইন রাসেল নিকটতম হওয়ায় একচেটিয়া চাঁদাবাজি করে কোটিপতি হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। অত্র এলাকায় তার উপর দিয়ে কেউ কথা বলে সাহস পায়নি। এখন সে আবার বিএনপির ছত্রছায়ায় চাঁদাবাজি করছেন। এলাকাবাসী এর পরিত্রাণ আশা করেন।
সে ভাঙ্গুরা থানায় আটক আছে। ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রুজু করা হয়, মামলা নম্বর ৫।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com