আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি শাহীনুর আলম
প্রকাশের তারিখঃ ৭ জুন, ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শাহীনুর আলম।
এক শুভেচ্ছা বার্তায় ওসি শাহীনুর আলম বলেছেন, ঈদুল আযহা আত্মত্যাগ ও অল্লাহ তায়ালার প্রেমে আত্মসমপর্ণের বার্তা নিয়ে আসে। কোরবানির এই ত্যাগের মর্মবানী অন্তরে ধারণ করে আমরা নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণের কাজ করে যাবো। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে।
তিনি আরো বলেন পশু জবাই করে তা বিলিয়ে দেওয়া দান নয়, এইটা আমাদের ধর্মীয় কর্তব্য। পবিত্র ঈদ-উল আযহাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সবসময় মাঠে রয়েছে এবং থাকবে। আপনারা সবাই সকল ধরনের অপরাধ মূলক কর্মকান্ড দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগীতা করবেন বলে প্রত্যাশা রাখি। এছাড়াও সতর্কতা অবলম্বন সহ সবাইকে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কোরবানীর পশুর রক্ত ও বর্জ্য যথাযথ ভাবে পরিষ্কার করে নির্ধারিত স্থানে মাটি চাপা দেওয়ার আহবান জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.