আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
অস্ত্রের মুখে এক হাটের গরু অন্য হাটে নামানোর অভিযোগে আটক ৩
প্রকাশের তারিখঃ ৩ জুন, ২০২৫
বিভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কোরবানির হাটের উদ্দেশে আসা গরু জোর করে অন্য হাটে নামানোর অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন- নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের সুলতান মাহমুদ আপন, একই ওয়ার্ডের রুহুল আমিন ও মো. জহিরুল ইসলাম।
মঙ্গলবার (৩ মে) সিদ্ধিরগঞ্জ সেনা ক্যাম্প থেকে নিশ্চিত করা হয়েছে। এরআগে সোমবার দিবাগত রাত ১১ টায় বন্দর থানার চৌরাপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। নারায়ণগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন রাগিব অভিযানে নেতৃত্ব দিয়েছেন।
সেনা সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর কাছে অভিযোগ আসে যে, শীতলক্ষ্যা নদীপথে গরুবোঝাই একটি ট্রলার সিদ্ধিরগঞ্জের নাভানা হাটের উদ্দেশ্যে আসছিল। ট্রলারটি বন্দর অংশের কাছে পৌঁছালে একদল দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এটির গতি রোধ করে।
একপর্যায়ে ব্যাপারীদের অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ওই ট্রলারে থাকা সব গরু বন্দরের হাটে নিয়ে যাওয়া হয়। পরে অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং জোরপূর্বক নামানো গরু নাভানার হাটে হস্তান্তর করে। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.