আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
লালমনিরহাটে জি এম কাদেরসহ ১৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা
প্রকাশের তারিখঃ ২ জুন, ২০২৫
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তার স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাট জেলার সভাপতি শেরিফা কাদের, সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমনসহ ১৯ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।
সোমবার (২ জুন) হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি করেন খলিলুর রহমান নামে এক ব্যক্তি। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০-৩০ জনকে।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুর নবী মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
এজাহারে বাদী অভিযোগ করেন, ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে লালমনিরহাট শহরের নেছারিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। ভোট চলাকালে জি এম কাদেরসহ অন্যান্যদের নির্দেশে তাকে ভোটকেন্দ্রের বাইরে এনে মারধর ও হত্যাচেষ্টা করা হয়।
সেই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলেও এজাহারে উল্লেখ করেন বাদী খলিলুর রহমান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.