আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
সাবেক রাস্ট্রপতি জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিদারের উদ্যোগে বিভিন্নস্থানে দোয়া ও খাবার বিতরণ
প্রকাশের তারিখঃ ১ জুন, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রোটারিয়ান দিদার খন্দকারের উদ্যোগে শহরের বিভিন্নস্থানে দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (০১ জুন) সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে তিনি নাসিক ১৪নং ওয়ার্ডের বিভিন্নস্থানে উপস্থিত থেকে এ খাবার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর সেন্টু, মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: সোহেল, পারভেজ আলম, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমূখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.