আজ
|| ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
সিদ্ধিরগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৫
স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং গরিব অসহায় মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে। (৩১ মে) শনিবার দুপুর ২ টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আল-হেরা ভবনের সামনে প্রায় ৪ থেকে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিক দলের সহ- অর্থ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন। আরো উপস্থিত ছিলেন, কৃষক দল নেতা শফিকুর রহমান, শাহজাহান, মোতালেব, জলিল, খোকন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, ৩০ শে মে আমাদের মহান নেতা স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৭১ সালে জিয়াউর রহমানের হাত ধরে এই দেশ স্বাধীনতার মুখ দেখেছে। তিনিই একমাত্র স্বাধীনতার ঘোষক। স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের কারণে আমরা দলীয় কোন অনুষ্ঠান করতে পারিনি। ৫ আগস্টে দেশের জনগণ স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন ঘটিয়েছে। আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, তাদের প্রিয় নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে ব্যাপক নির্যাতন করেছেন। আমাদের নামে শত শত মিথ্যা মামলা দিয়েছেন। আজ সেই শেখ হাসিনা দেশ ছেড়ে রোহিঙ্গাদের মতো ভারতে পালিয়ে আছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তার প্রমাণ শেখ হাসিনা নিজেই।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে কোমলমতি শিশুদের দিয়ে মুনাজাত শেষে সবার মাঝে খিচুড়ি বিতরণ করে দোয়া মাহফিল সমাপ্ত করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.