আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে: আসিফ নজরুল
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৫
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রবাসীরা দেশে এসে ঠিক মতো সঠিক চিকিৎসা সেবা পায় না। তাই তাদের টাকায় তাদের জন্য দেশে একটি হাসপাতাল নির্মাণ করা হবে।
শনিবার (৩১ মে) বিকালে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কালিহাতী, নাগরপুর টিটিসির এসএসসি পরিক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, টাঙ্গাইলে যে স্কিল ট্রেড চালু করা হলো তা দেশের ইতিহাসে প্রথম। এই স্কিল যদি শিক্ষার্থীরা শিখতে পারে তাহলে তারা প্রবাসে গিয়ে ভালো মানের কাজ করতে পারবে।
আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা চালু করেছে। ঋণ দেয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ করে দেয়া হয়েছে। জাপানে জনবল পাঠানো হবে। এছাড়া বিভিন্ন দেশের সাথে কথা হচ্ছে অতি দ্রুত জনবল নেয়া হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মহাপরিচালক সালেহ আহমাদ মোজাফফর, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.