আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সিদ্ধিরগঞ্জে কোরবানি পশুর হাট পরিদর্শন করলেন ওসি শাহীনুর আলম
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শনকালে ওইসব হাটের ইজারাদার, ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন ওসি শাহীনুর আলম।
এ সময় ওসি শাহীনুর কোরবানির পশু ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্য করে বলেন, প্রতারক চক্রের হাত থেকে সাবধান থাকতে হবে। জাল টাকা শনাক্তের জন্য বিভিন্ন মেশিন রয়েছে প্রয়োজনে সহায়তা নেবেন।
তবে যেকোনো প্রয়োজনে দ্রুত নিরাপত্তা সংক্রান্ত সেবার প্রয়োজন হলে আপনারা জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ অথবা আমার নম্বরে ফোন করতে পারেন। সিদ্ধিরগঞ্জের প্রতিটি হাটে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা রাত দিন ২৪ ঘণ্টা নিয়োজিত আছে। তবে আমি বিক্রেতা ভাইদের কাছে অনুরোধ করে বলতে চাই আপনারা কেউ অপরিচিত কোন ব্যক্তির দেওয়া কোন খাবার খাবেন না। যে কোনো সমস্যায় আমাদের হাটে থাকা পুলিশের সহায়তা নিন। একটি বিষয় সবাইকে লক্ষ রাখতে হবে হাট সংশ্লিষ্ট সড়কের ট্র্যাফিক ম্যানেজমেন্ট যেন ব্যাহত না হয়, সেদিকে নজর দিতে হবে।”
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.