আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩০ মে) বিকেলে জরুরী বোর্ড সভায় পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।বিসিবির পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত সভাপতির দ্বায়িত্ব সামলাবেন সাবেক এই অধিনায়ক।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি করা নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি ফাহিম সিনহা নির্বাচিত হয়েছেন।
বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২ (খ) (৪) মোতাবেক পরিচালক আমিনুল ইসলামকে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত করা হলো।
এরআগে, গতকাল বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের পরিচালক পদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে এনএসসি।
উল্লেখ্য, ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি। ক্যারিয়ার শেষে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়; কোচিংয়ের লেভেল টু সম্পন্ন করেন এবং যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে। এরপর দেশে ফিরে আবাহনীকে জেতান ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.