আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
কৌশলগত ভুলের কারণেই হেরেছে বাংলাদেশ: মুশতাক
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২৫
পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কৌশলগত ভুলের কারণে হেরেছে বাংলাদেশ— এমনটাই মনে করেন জাতীয় দলের স্পিন কোচ মুশতাক আহমেদ। ব্যাটিং ইউনিটে হৃদয়ের স্লো ব্যাটিং দলের ওপর চাপ বাড়িয়েছে। পাশাপাশি রিশাদসহ দলে বাকি স্পিনারদের ফিল্ড সেট-আপেও দুর্বলতা দেখছেন তিনি।
বুধবার (২৯ মে) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্পিন কোচ। সার্বিকভাবে ম্যাচ হারের বিষয়কে ‘একটি খারাপ দিন’ হিসেবেই বিবেচ্য করছেন তিনি।
মুশতাক আহমেদ বলেন, আমার মনে হয় কৌশলগত দিক থেকে আমরা আজ বেশ পিছিয়ে ছিলাম। তার মানে এই নয়, আমাদের ব্যাটাররা ২০০ রান করতে পারে না। লিটন শুরুটা বেশ ভালো করেছিলো। এক পর্যায়ে মনে হচ্ছিলো, জয় সম্ভব। তবে, ওভারপ্রতি ১৩-১৪ রান হয়ে যাওয়াটা খুব কঠিন।
ব্যাটিংয়ে তাওহিদ হৃদয়ের ভূমিকা আরও ভালো হতে পারতো বলে মনে করেন মুশতাক। বলেন, আমার বিশ্বাস আজ সে মোমেন্টাম না পাওয়ায় ভালো করতে পারেনি। হৃদয় খুব ভালো ক্রিকেটার, গেম চেঞ্জার। সে যখন ব্যাটিং করে খুব ভালো ভাবে বল কানেক্ট করে। আগে এরকম দৃষ্টান্ত সে অনেকবারই দেখিয়েছে।
দলের বোলিং-ফিল্ডিং ইউনিট নিয়েও কথা বলেন জাতীয় দলের স্পিন কোচ। কিছু জায়গায় খামতি ছিল উল্লেখ করে তিনি বলেন, কখনও আপনাকে ফিল্ডিং দিয়ে আক্রমণ করতে হবে, বল দিয়ে নয়। যেমন আগা সালমানকে পেস দেয়া যাবে না স্লো বল করতে হবে, ভেরিয়েশন দিতে হবে। হাসানের বিপক্ষে জোরে বল করাটা প্রয়োজন ছিলো।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.