আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
৬ দিনের রিমান্ডে মমতাজ, প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৫
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হত্যা ও ভাঙচুর মামলায় নিয়মিত হাজিরা শেষে আবারও ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তাকে বহনকারী প্রিজনভ্যান লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজকে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।
এর আগে, সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে নিয়মিত হাজিরার জন্য মমতাজ বেগমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। দুপুরে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছিন আহসান চৌধুরীর এজলাসে হাজির করা হলে বিচারক ৬ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।
২০১৩ সালে সিংগাইরে হত্যা মামলায় চার দিনের ও ২০১৮ সালে হরিরামপুরে জেলা বিএনপির সভাপতির বাসায় হামলা-ভাঙচুর মামলায় দুই দিনসহ মোট ছয় দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেয়া হয়।
এ সময় আদালত প্রাঙ্গণে জড়ো হওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মমতাজ বেগমের শাস্তির দাবিতে স্লোগান দেন এবং তাকে পুলিশের প্রিজনভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.