সিদ্ধিরগঞ্জে এক অজ্ঞাত নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) দুপুরে সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কিসমত মার্কেট সংলগ্ন ডিএনডি লেক থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
এর আগে, সকালে স্থানীয় এলাকাবাসী ডিএনডি লেকের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মুহাম্মদ শাহিনূর আলম এ বিষয়ে জানান, লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) সদস্যরা কাজ করছেন। উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com