আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
সিদ্ধিরগঞ্জে সকল ওয়ার্ডেই মাদক ও কিশোর গ্যাংয়ের দাপট
প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২৫
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওপেন হাউজ ডে বন্ধ হওয়ায় ১০ টি ওয়ার্ডেই মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এতে বেড়েছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল আর হেরোইনের মতো ভয়ঙ্কর মাদকের জমজমাট ব্যবসা। মাদক ব্যবসায়ীদের উদ্ভব হয়েছে প্রতিটি এলাকায়, চিহ্নিত মাদক ব্যবসায়ীরা বিভিন্ন প্রভাশালীদের শেল্টারে কিশোরদের দিয়ে মাদক ব্যবসা করাচ্ছে। পাড়া মহল্লায় পুলিশের টহল জোরদার না থাকায় কোনো বাঁধা অতিক্রম না করেই নির্ভয়ে মাদক ব্যবসায়ীরা মাদক বেচা-কেনা ও সরবারহ করছে।
সচেতন মহলের দাবি, সিদ্ধিরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম গত ০৫ আগস্টের পরে পুরোপুরি বন্ধ করে দেওয়ায় মাদকসহ কিশোর গ্যাংয়ের ভয়াবহতা বেড়েছে। মাদক ব্যবসায় ও সেবনে কিশোররাই বেশি জড়িয়ে পড়েছে। থানায় ওপেন হাউজ ডে হলে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত হয়ে মাদকের বিরুদ্ধে সঠিক তথ্য দিতেন। এতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পরবর্তী ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অভিযোগকারীকে তার দেওয়া তথ্যের বিষয় জানানো হতো। একইভাবে অনেকেই কিশোর গ্যাংয়ের বিষয়ে তথ্য দিয়ে পুলিশের সঙ্গে প্রতিকারের বিষয়ে আলোচনা করতেন।
এদিকে স্থানীয়রা জানান, ইয়াবা ব্যবসায় কিশোর বয়সের ছেলেরা জড়িয়ে পড়ছে আশঙ্কাজনক হারে। ফলে সমাজে ধীরে ধীরে অপরাধপ্রবণতা বৃদ্ধি পেয়েছে। কিশোর অপরাধীর সংখ্যা বেড়েই চলেছে। এদের হাতে তুচ্ছ ঘটনায় খুন ও হামলার শিকার হতে হচ্ছে। সিদ্ধিরগঞ্জের সবকয়টি ওয়ার্ডেই প্রতিটি এলাকায় ভয়ঙ্কর কিশোর গ্যাং রয়েছে। তাদের নিয়ন্ত্রণেই চলে মাদকের ব্যবসা। প্রায়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে নিয়ে যাচ্ছে। অথচ মামলায় দুদিন জেল খেটে জামিনে মুক্তি পেয়ে সেই মাদকের হাটেই ফিরে আসে তারা।
তথ্যসূত্রে জানাগেছে, দেশের বর্তমান পরিস্থিতির সুযোগে সিদ্ধিরগঞ্জে চিহ্নিত মাদক কারবারিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা সকলেই বিগত সময়ে গ্রেপ্তার হয়ে জেল খেটে জামিনে বেরিয়ে ফের শুরু করে এই মাদক ব্যবসা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বলছে, মাদক ও কিশোরগ্যাং দমনে পর্যায়ক্রমে প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবেনা।
অপরদিকে, মাদকের ভয়াবহতায় সামাজিক অবক্ষয় থেকে পরিত্রান পাওয়ার জন্য যৌথ বাহিনী জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.