অবৈধ অনুপ্রবেশের দায়ে ঝিনাইদহের সীমান্তে ১৪ বাংলাদেশি আটক
প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে উপজেলার বাঘাডাঙ্গা ও কুমিল্লাপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৪১-আর হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের বটতলা মোড় হতে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ প্রবেশ করার সময় ৩ জন (পুরুষ) বাংলাদেশি নাগরিক আটক করা হয়।
অন্যদিকে, কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৪৫-আর হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের মাঠের মধ্যে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ১ জন পুরুষ, ৮ জন নারী ও ২ জন শিশুকে আটক করে।
তিনি জানান, আটককৃত সবাই বাংলাদেশি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com