আজ
|| ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জে বায়ুদূষণ বন্ধে অভিযান, ২ লাখ টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২৫
বন্দরে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ‘বসুন্ধরা ইন্ডাষ্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড’ নামের এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জমিমানা করা হয়েছে। সোমবার (১৯ মে) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রসিউকিশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানায়, অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮ ও ১১ বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জে বসুন্ধরা ইন্ডাষ্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান থেকে ২ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.