আজ
|| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মতিঝিলে বিক্ষোভ
প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৫
বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মতিঝিলে বিক্ষোভ করেছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। রোববার (১৮ মে) দুপুরে কাফনের কাপড় নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিনিয়োগকারীরা অভিযোগ করেন, বিএসইসির চেয়ারম্যান সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুরোপুরি ব্যর্থ। এই কমিশন বাজারের গতি ফেরাতে পারেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাজারে স্বস্তি ফেরানোর যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটিও নষ্ট করে দিয়েছেন তিনি।
এ সময়, ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটার দেন বিক্ষোভকারীরা। এর মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয়া হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.