আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
হত্যাচেষ্টা মামলায় মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী কারাগারে
প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২৫
রাজধানীর মিরপুর থানার হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
জানা গেছে, গত ৬ মে এই মামলার অভিযোগপত্র আমলে নেয় আদালত। এর আগের দিন মিল্টনের মা মারা যায়। পরে আদালতের কাছে সময় চেয়ে আবেদন করে তার আইনজীবী। তবে সেদিন সময় আবেদন নামঞ্জুর করে মিল্টন সমাদ্দার ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আজ তারা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, গত বছরের ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যুসনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে ৩টি মামলা করা হয়।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে একাধিক গণমাধ্যমে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অর্থ সংক্রান্ত প্রতারণার নানা অভিযোগ উঠে আসে। মানবিক কাজের জন্য এ পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সমাদ্দার।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.