নাসিকের প্রশাসকের সাথে সাক্ষাৎ করলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ
প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার ১৫ মে এক প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয়ের সাথে সাক্ষাত করেন। এসময় সিটি কর্পোরেশনের আহত কর্মকর্তাদের খোঁজ-খবর নেন। তাদের উপর অটোচালকদের নির্মম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, যেই অটো চালক সিটি কর্পোরেশন থেকে অনুমোদন ও সুবিধা নিয়ে রাস্তায় চলাচল করছে তারাই কিনা আবার হামলা করছে এটা খুবই নিন্দনীয়। তাছাড়াও তাদের পিছনে কোন অপশক্তি কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, নারায়ণগঞ্জ শহর শাখা দক্ষিণের সভাপতি মুহা. শফিকুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ নির্বাহী কর্মকর্তার সাথে পরিবেশবান্ধব ও জনগণের সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। শহরের যানযটের জন্য অবৈধ অটো রিক্সাকে দায়ী করে বলেন, দ্রুত এদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। বিশেষকরে, অটো পার্টস আমদানীকারক ও প্রস্তুতকারদেরকে দমন করাে উচিত।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com