আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
গাইবান্ধায় বিদ্যুৎপৃষ্টে চাচা-ভাতিজাসহ নিহত ৩
প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২৫
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি বাড়িতে টিনের ঘরের চাল মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার ৯ নং কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পশ্চিম কামালের পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৫) তার চাচা আফজাল হোসেন (৬০) ও প্রতিবেশি একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মিলনের বাড়িতে ঘর মেরামত ও চালের উপর বাঁশ কাটার কাজ করছিলেন প্রতিবেশি মোশারফ ও চাচা আফজাল। একপর্যায়ে মিলন টিনের চালে উঠলে হঠাৎ করে পাশে থাকা বিদ্যুতের মিটার থেকে টানা লাইনে পৃষ্ট হয়। এসময় তাকে বাঁচাতে গেলে বিদ্যুপৃষ্ট হয় মোশারফ ও আফজাল। পরে দ্রুত গুরুত্বর অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়ে সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, বিদ্যুৎপৃষ্টে চাচা ও ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে। বিদ্যুতের লাইনে লিকেজ থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সাঘাটা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
এদিকে, বিদ্যুৎপৃষ্টে একই সঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল থেকে তিনজনের মরদেহ বাড়িতে নিয়ে আসলে হ্নদয়-বিদারক অবস্থার সৃষ্টি হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.