আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
সিদ্ধিরগঞ্জে ২ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব ১১। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুর রহমান।
এর আগে গতকাল রাতে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দশতলা এলাকা থেকে ইয়াবাসহ আসামিদের আটক করে র্যাব-১১।
আটককৃত আসামিরা হলেন- কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মোঃ চারু মিয়ার ছেলে মোঃ জিলানি (২৫) ও একই এলাকার আক্তার হোসেনের ছেলে মোঃ হৃদয় (২০)।
আটককৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.