আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার দাবি মালিকদের
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২৫
কোনও ধরণের রেশনিং নয়, ২৪ ঘণ্টাই স্টেশন খোলা রাখার দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন ব্যবসায়ী ঐক্য ফোরাম। পাশাপাশি গণপরিবহণে সিএনজি ব্যবহার বাধ্যতামূলক করার দাবিও জানান তারা।
শনিবার (১০ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
মালিকরা বলেন, সরকারি বিভিন্ন সংস্থা বিশেষ করে শ্রম ও পরিবেশ অধিদফতর, বিএসটিআই ও ফায়ার সার্ভিসের অন্যায্য সিদ্ধান্ত ও অযৌক্তিক ফি বাতিল করতে হবে। এছাড়া, পাম্প মালিকদের কমিশন বাড়ানো ও জমি ইজারা মূল্য কমাতে হবে।
তারা আরও বলেন, দেশে ব্যবহৃত গ্যাসের চার শতাংশের কম স্টেশনগুলো ব্যবহার করে। ফলে এখানে রেশনিংয়ের কোনও প্রয়োজন নেই। অন্তর্বর্তী সরকার রেশরিং কমিয়েছে, তবে এটি পুরোপুরি বাতিল করতে হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.