আজ
|| ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
হাসনাতের ওপর হামলায় কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ৫ মে, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, এ জন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৫ মে) সচিবালয়ে সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ানতোদোসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এরইমধ্যে এ ঘটনায় ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে আগে থেকেই সতর্ক থাকবে সরকার।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ইতালিতে অনেক বাংলাদেশি কাজ করে। এজন্য তাদের সঙ্গে কো-অপারেশন মূলক সম্পর্ক থাকা দরকার। এছাড়া, পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণে দেশটি বাংলাদেশকে সহায়তা করবে বলেও জানান তিনি।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ানতোদোসি জানান, তারা বাংলাদেশ থেকে জনবল নিতে আগ্রহী। বাংলাদেশিরা ভালো কাজ করে কিন্তু লিগ্যাল ভিসা নিয়ে যেতে হবে। অনেকে অন্য দেশের ভিসা নিয়ে ইতালিতে যায়, এরকম যেন না হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.