সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আমির হোসেন সনেট (৩৬) ও সজিব রায় (৩৩)। রবিবার (৪ মে) রাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তাদের হেফাজত থাকা একটি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহীনুর আলম জানান, গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সশস্ত্র ক্যাডার ছিলো।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৩টায় এসআই ইলিয়াসের নেতৃত্বে পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আমির হোসেন সনেট ও সজিব রায়কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একট পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি করা হয়।
গ্রেপ্তারকৃত আমির হোসেন সনেট নারায়ণগঞ্জ সদর থানার খানপুর জোড়া পানির ট্যাংকি এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে এবং সজিব রায় নারায়ণগঞ্জ সদর থানার নগর খানপুর এলাকার মৃত গোপাল রায় এর ছেলে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com