আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
মদনপুরে অভিযান: মাইক্রোবাস ভর্তি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ৫
প্রকাশের তারিখঃ ২ মে, ২০২৫
বন্দরে নারীসহ পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। তাদের দাবি আটককৃতরা ‘মাদক কারবারি’। বৃহস্পতিবার বিকেল বন্দর থানার মদনপুর এলাকায় সফল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলো, মোহাম্মদ আমান ওরফে জীবন (৫৪), মোঃ মাসুদ রানা (২৫) (মাইক্রোবাসের চালক), মোসাঃ জাহানারা বেগম (৫০), মোসাঃ বৃষ্টি (১৯) এবং আইনের সাথে সংঘাতে জড়িত এক শিশু মোসাঃ ইয়াসমিন (১৩)। এদের সকলের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দেউস গ্রামে।
প্রাথমিক তদন্তে র্যাব জানতে পেরেছে, আটককৃতরা এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পরস্পর যোগসাজশে জব্দকৃত মাইক্রোবাসের মাধ্যমে কুমিল্লা থেকে একটি বিশেষ কৌশলে ১০ কেজি গাঁজা বহন করে নারায়ণগঞ্জে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি অভিযানিক দল মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ হাতেনাতে আটক করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন।
অভিযুক্তদের বিরুদ্ধে বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.