আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
মহান মে দিবস উপলক্ষে এডভোকেট রাকিবুর রহমান সাগরের শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি: আজ পহেলা মে। মহান মে দিবস ও আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষে সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় দিবসটি পালিত হয়।১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো দিবসটি বাংলাদেশেও পালিত হচ্ছে। নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর।
তিনি মে দিবস ও আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সারাবিশ্বের সকল শ্রমজীবি শ্রমিকদের।এক বিবৃতিতে সাগর বলেন,মহান মে দিবস শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। শ্রমিকদের ন্যায় অধিকার আট ঘন্টা কাজের দাবিতে আদায় করতে যারা জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানাচ্ছি। আপনাদের শ্রমের বিনিময়ে উন্নত ও সমৃদ্ধি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে আপনাদের সকলের শ্রমের বিকল্প নেই।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.