আজ
|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
জিআই পেলো আরও ২৪ পণ্য
প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২৫
নতুন করে আরও ২৪টি দেশীয় পণ্য ভৌগোলিক নির্দেশকের (জিআই) স্বীকৃতি পেয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি আরও জানান, নরসিংদীর লটকন, মধুপুরের আনারস, ভোলার মহিষের দুধের কাঁচা দই, মাগুরার হাজরাপুরী লিচু, ব্রাক্ষণবাড়িয়ার ছানামুখী মিষ্টিসহ ২৪টি পণ্যকে জিআই সনদ দেয়া হয়েছে। সৃজনশীল অর্থনীতিতে মেধাস্বত্ব নিশ্চিত করার জন্য আইনি কাঠামো আরও জোরদার করা প্রয়োজন।
সভায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, পেটেন্টের আওতায় দেশের গানগুলোর অডিও ভিজ্যুয়াল সারাবিশ্বে ছড়িয়ে দিতে পারলে বিশ্ববাজারে আমাদের গান ও শিল্পীদের টিকে থাকতে সহজ হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.