আজ
|| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
চিন্ময় দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, রোববার ফের শুনানি
প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২৫
রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত করে দেয়া আদেশ প্রত্যাহার করে নিয়েছেন চেম্বার আদালত। আগামী রোববার (৪ মে) এ বিষয়ে আবারও শুনানি হবে।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় চেম্বার আদালত জামিন স্থগিতে দেয়া আদেশ প্রত্যাহার করে নেন।
এর আগে, চিন্ময় কৃষ্ণের জামিন প্রশ্নে রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ তাকে জামিন দেন। এই জামিনের আদেশের কয়েক ঘণ্টার মধ্যে রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে। পরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত চিন্ময়ের জামিন স্থগিত করেন। এর ঘণ্টাখানের পর সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়া হয়।
এই মামলায় জামিন চেয়ে চিন্ময় কৃষ্ণ দাসের করা আবেদনের শুনানি নিয়ে গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়েছিলেন। আবেদনকারীকে (চিন্ময়) কেন জামিন দেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। এরপর গত ২৩ এপ্রিল হাইকোর্ট রুল শুনানির জন্য ৩০ এপ্রিল ধার্য করেন। এর ধারাবাহিকতায় আজ শুনানি নিয়ে রুলটি অ্যাবসলিউট ঘোষণা করে জামিনের রায় দেন হাইকোর্ট।
প্রসঙ্গত, গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। ওই সমাবেশের পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এতে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও আরও ১৮ জনকে আসামি করা হয়।
পরবর্তীতে গত বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় গত ২৫ নভেম্বর তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.