আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দু’দিন পর মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৫
ফরিদপুরের মধুখালী উপজেলায় নিখোঁজের দু’দিন পর ভুট্টা ক্ষেত থেকে মাদরাসা শিক্ষক শেখ আল আজাদের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ব্যক্তি মধুখালী উপজেলার চরবামুন্দী ইয়াছিন দাখিল মাদরাসার সহকারী শিক্ষক এবং একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালবেলা মাদরাসায় যাওয়ার পর দুপুরে ক্লাস শেষে বের হলেও বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সেদিন রাতেই মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করে।
এরপরই তদন্তে নামে পুলিশ। সন্দেহভাজন হিসেবে আটক করা হয় চরবামুন্দী গ্রামের রাসেল শেখ (৪০) নামের এক ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে লাশের অবস্থান জানান তিনি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. নুরুজ্জামান বলেন, শেখ আল আজাদ নিখোঁজের ঘটনায় তদন্ত করে রাসেল শেখকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ওপর ভিত্তি করে কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
ওসি নুরুজ্জামান আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত প্রক্রিয়া এখনও চলমান। এ সময় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহ বিশেষ করে নিহতের দ্বিতীয় স্ত্রীর সাথে দ্বন্দ্ব থেকে ঘটে থাকতে পারে এ হত্যাকাণ্ড।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.