আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
মুগদা মেডিকেলে অভিযান, পাঁচ নারীসহ গ্রেফতার ২২ দালাল
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৫
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পাঁচ নারীসহ ২২ জন দালালকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রম্যমাণ আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় রোগীর ছদ্মবেশে মোট ২২জন দালালকে আটক করেন তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান। তিনি জানান, হাসপাতালটিতে সেবা নিতে আসা মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্থানীয় বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় এসব দালালরা।
তিনি আরও জানান, দিনের পর দিন এই অবৈধ কাজ করে তারা করে যাচ্ছিলো আটককৃত দালালরা। আটককৃত ২২ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.