আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় ইসলামি আন্দোলন ও গণঅধিকার
প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৫
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয়ার দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয়ার একই দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল ইসলাম নূরও।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয় গণঅধিকার পরিষদের। সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবির কথা জানান নেতারা।
রেজাউল করিম বলেন, জাতীয় নির্বাচন সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে হতে হবে। আর জুলাই-আগস্টের আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। এছাড়া নারী অধিকার সংস্কার কমিশনের বিতর্কিত বিষয়াদি বাতিল করতে হবে বলেও দাবি করেন তিনি।
এসময় গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল ইসলাম নূর বলেন, গণহত্যায় জড়িত রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং জড়িতদের দ্রুত বিচার করতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে বলেও দাবি তোলেন নুরুল হক নূর।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.