আজ
|| ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
আড়াইহাজারে ছাত্রলীগ নেতা আটক
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৫
আড়াইহাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক সাগর হাসান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটককৃতের স্বজন ও সহপাঠিরা থানায় হট্টগোল করে।
সোমবার (২১ এপ্রিল) সকালে আড়াইহাজার থানার এ ঘটনা ঘটে। এর আগে ভোরে উপজেলার কল্যান্দী এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
স্বজনরা বলেন, ‘সাগরের মামার নামে ইসলামী ব্যংকের মামলা আছে। সেখানে সাগরের বাবাকে ধরতে পারে, সাগরকে কেন ধরবে। একজনের অপরাধের শাস্তি আরেকজন তো পাবে না। মিথ্যা মামলায় তো ধরে আনলেইই হইলো না। ওয়ারেন্টের কাগজও তারা দেখায় না। কি মামলায় ধরে নিয়ে আসছে তা বলতে পারে না, এরা কেমন পুলিশ।’
এবিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন বলেন, আমাদের পুলিশের একটা টিম সকালে ছাত্রলীগের এক নেতাকে আটক করে নিয়ে আসে। তারপর তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা থানায় আসেন তাকে (ছাত্রলীগ কর্মী) যেন কোন মামলায় দেওয়া না হয় সেই অনুরোধ করতে। ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আগেই দুটো রাজনৈতিক মামলা, ব্যাংকের মামলা এবং এরেস্ট ওয়ারেন্ট আছে। স্বজনেরা পুলিশের সাথে এক পর্যায় একটু উশৃঙ্খল কথাবার্তা বলছিলো। এসময় স্থানীয় বিএনপির নেতারা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আমরা আসামীকে আদালতে প্রেরণ করেছি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.