আজ
|| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
মানবতাবিরোধী অপরাধ মামলা: জামায়াত নেতা আজহারের আপিল শুনানি কাল
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৫
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের করা আপিল শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) কার্যতালিকায় আসবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ।
আপিল শুনানি শুরুর আবেদনের প্রেক্ষাপটে জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ তিন বিচারপতির আপিল বিভাগ আজ সোমবার এই আদেশ দেন।
মানতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের অক্টোবরে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।
পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯শে জুলাই আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম।
ওই পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে গত ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এ টি এম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। এছাড়া, দুই সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলেছেন। সে অনুসারে আপিল প্রস্তুত করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.