আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৫
কুমিল্লায় স্ত্রী মৌসুমী বেগমকে গলা টিপে হত্যা করে করেছে বাছির আহমদ নামে এক স্বামী। ঘটনার পর নিজেই থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন বশির।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। বাছির একটি ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি মো. জাহেদুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী বাছির আহমেদ তার স্ত্রী মৌসুমী বেগমকে গলা টিপে হত্যা করে। পরে স্ত্রীর মরদেহ ঘরে রেখে মুরাদনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে।
তারা আরও জানান, বাছির ও মৌসুমী দম্পতি গত আড়াই বছর ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ওই দম্পতির চার বছর বয়সী যমজ এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তাদের মধ্যে প্রায়ই নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগে থাকতো বলেও জানা যায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.