আজ
|| ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউন ও দুই দোকান আগুনে পুড়ে ছাই
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকার এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় তারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আজহারুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে ২নং ঢাকেশ্বরী এলাকার একটি ঝুটের গোডাউনে আগুনের সংবাদ পাই। পরে আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা যাবৎ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখনো ক্ষতির পরিমাণ বলতে পারছি না। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.