আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
আজ কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরা
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৫
ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামীকাল ১৮ এপ্রিল শুক্রবার সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট বাদ জুমা একযোগে ‘৮৭ এর কাফন আন্দোলন’এর ন্যায় কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল এর আয়োজন করবে।
এর আগে সন্ধ্যায় দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করে পলিটেকনিক শিক্ষার্থীরা। সচিবালয়ে নাটকীয় বৈঠক এবং কুমিল্লা বিভাগীয় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই মশাল মিছিলের আয়োজন করা হবে।
উল্লেখ্য, ছয় দফা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছিলেন এই শিক্ষার্থীরা। তবে সচিবালয়ে বৈঠকের আহ্বানের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ‘রেলপথ ব্লকেড’ কর্মসূচি শিথিল করেন। তার আগে গত বুধবার দিনভর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে রাখেন তারা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.