আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির কারাগারে
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৫
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে বিস্ফোরকদ্রব্য আইনের দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা সদর আমলী আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন।
আদালতে সারোয়ার কবির আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করলে তা আজ নামঞ্জুর করেন বিচারক।
তার আইনজীবী এ্যাডভোকেট নিরাঞ্জন কুমার ঘোষ বলেন, গত বছরের ৪ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া দুই মামলার আসামি শাহ সারোয়ার কবির। এই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ।
এর আগে, কড়া নিরাপত্তায় দিনাজপুর থেকে গাইবান্ধার আদালতে নেয়া হয় সাবেক এই সংসদ সদস্যকে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে শাহ সারোয়ার কবিরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত মার্চ থেকে দিনাজপুরে নিজ ভগ্নিপতির বাড়িতে সারোয়ার কবির আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সবশেষ জাতীয় নির্বাচনে শাহ সারোয়ার কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে, তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এমপি পদ হারান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.