আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৫
ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধরের জেরে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সায়েন্সল্যাবে এ সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নেয়। উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ অব্যাহত থাকে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
তাৎক্ষণিকভাবে জানা গেছে, ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.