আজ
|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শোভাযাত্রার নাম পরিবর্তন: যে অভিযোগ এলো চারুকলার শিক্ষার্থীদের তরফে
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৫
বর্ষবরণের শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে চারুকলার মতামত নেয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন অনুষদের কিছু শিক্ষার্থী। রোববার (১৩ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে এ অভিযোগ করেন তারা।
তারা বলেন, এর মাধ্যমে স্বতঃস্ফূর্ত আয়োজনকে কেড়ে নেয়া হয়েছে। সিনেটের মাধ্যমে নাম পরিবর্তন করা হলেও সেখানে কোনো ছাত্র প্রতিনিধি ছিল না বলেও অভিযোগ তাদের। এসময় শোভাযাত্রার নাম পরিবর্তনের যৌক্তিক কারণ জানানোর দাবি জানান তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, স্বৈরাচারের প্রতিকৃতির নকশা তৈরিতে নকশাকারের কোনো অনুমতি নেয়া হয়নি।
অপরদিকে খালেদা জিয়ার প্রতিকৃতি নিয়ে যে বিতর্ক উঠেছে সে বিষয়ে বলেন, প্রতিকৃতিটি চারুকলার তৈরি ছিল না। পিকআপে করে এনে জুড়ে দেয়া হয়েছিল শোভাযাত্রায়।
এ নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল ও উপদেষ্টা ফারুকী মিথ্যাচার করছেন বলেও দাবি করেন শিক্ষার্থীরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.